তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ১২ মার্চ ২০২৬, সময়ঃ ০২:০৯


 
নিজস্ব প্রতিনিধি ঃ
রাজধানীর তেজগাঁওয়ে তেজগাঁও প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সাংবাদিক, সুধীজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) তেজগাঁওয়ের ঝিল রেস্তোরাঁয় এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ ইসমাইল মিয়া।
তেজগাঁও প্রেসক্লাবের আহবায়ক  মোঃ ইলিয়াস মিয়ার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মহিউদ্দিন রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক বাঙ্গালীর কণ্ঠ ও অপরাধ সূত্রের সম্পাদক মোঃ শফিউল আজম, নির্ভীক সংবাদের সম্পাদক এম. একরামুল হক আসাদ ও আনিসুল হক বাবু। তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
ইফতার মাহফিলের আহ্বায়ক মোঃ বাহার চৌধুরীসহ তেজগাঁও প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দের মধ্যে

উপস্থিত ছিলেন রাশেদ হোসেন স্বপন, মুস্তাফিজুর রহমান খান, শাহিনুর রশিদ খান, নার্গিস কবির, মোহাম্মদ বাহার চৌধুরী, নার্গিস চৌধুরী, বাবুল ইসলাম, জাকিয়া হোসেন, সারোয়ার হোসেন খান পলাশ, মিলন সিকদার,আহম্মেদ রুহুল, মামুনুর রশিদ জয় ও সাদিয়া তাবাসসুম সেতুসহ প্রমুখ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও তেজগাঁও থানার পুলিশ উপ-পরিদর্শক আবু মুসাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও প্রেসক্লাবের সভাপতি মোঃ ইলিয়াস মিয়া। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম সহযোগী সম্পাদক: আমিনুল ইসলাম (বাবু)

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১৯/২৬, রুপনগর আ/এ রুপনগর, ঢাকা–১২১৬ ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।