রাজধানীর অভিজাত গুলশানে রাজউকের মোবাইল কোর্ট। আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, সেলুন-স্পা, অফিস সিলগালা।

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ২৩ ডিসেম্বার ২০২৫, সময়ঃ ০৬:৫১


 

বিশেষ প্রতিনিধি :

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন-৪/২ এর আওতাধীন অভিজাত গুলশান আবাসিক এলাকায় ২৩ ডিসেম্বর'২৫ তারিখ মঙ্গলবার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শান্তা রহমান, অথরাইজড অফিসার- মো. কায়সার পারভেজ এর নেতৃত্বে আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক/বাণিজ্যিক ব্যবহার করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট আবাসিক এলাকায় আবাসিক ভবনে বানিজ্যিক ব্যবহারকৃত রেস্টুরেন্ট, অফিস, গেস্ট হাউজ, শেলুন স্পা সিলগালা করে এবং চুড়ান্ত অপসারণের জন্য অঙ্গীকার নামা গ্রহণ করা হয়।

 

প্লট- ০৭ রোড-১৩৭,  গুলশানে আবাসিক ভবনে অবৈধ  বানিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় অবৈধ অংশে সিলগালা করা হয় নতুন পোলাও ঘর, মেনজ ক্রাউন শেলুন, ডেলিভারিজ এন্ড টেক ওয়েস রেস্টুরেন্ট ও জুস এন্ড কফি কর্নার নামীয় প্রতিষ্ঠানগুলি।

 

প্লট- ০৭/এ রোড- ১৩৭/১৪১, গুলশানে আবাসিক ভবনে অবৈধ বানিজ্যিক অফিস কার্যক্রম পরিচালনা করায় মালিকপক্ষকে আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার পরিহারের জন্য ০১(এক) মাসের সময় দিয়ে অঙ্গীকার নামা নেওয়া হয়েছে।

 

প্লট- ১০, রোড-১৩৮, গুলশানে আবাসিক ভবনে প্রাইভ মেন শেলুন স্পা অবৈধ  বানিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় অবৈধ অংশে সিলগালা করা হয় এবং ভবন মালিকদের নিকট থেকে অঙ্গীকার নামা নেওয়া হয়।

 

প্লট- ০১/এ,  রোড-১৩৮,  গুলশান এ  আবাসিক ভবনে কার পার্কিং এর স্থানে অবৈধ বানিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় মালিকপক্ষকে আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার পরিহারের জন্য ০৩(তিন) মাসের সময় দিয়ে অঙ্গীকার নামা নেওয়া হয়েছে।

 

মোবাইল কোর্ট পরিচালনা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শান্তা রহমান বলেন, "রাজউক নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে ভবনের ব্যত্যয় রোধ এবং অননুমোদিত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার তদারকি করছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।"

 

রাজউকের পরিচালক উন্নয়ন নিয়ন্ত্রণ-১ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনিরুল হক আজকের মোবাইল কোর্ট পরিচালনার প্রতিক্রিয়ায় সাপ্তাহিক অপরাধ সূত্র'কে বলেন "এ অভিযান রাজউকের চলমান প্রক্রিয়া। রাজউক চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনায় রাজউক কর্তৃক আবাসিক ভবনে অবৈধ ভাবে বানিজ্যিক  ব্যবহার রোধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।"

 

মোবাইল কোর্ট পরিচালনা শেষে জোন ৪/২ এর অথরাইজড অফিসার মো. কায়সার পারভেজ সাংবাদিকদের বলেন, আবাসিক ভবনে অবৈধ ভাবে বানিজ্যিক ব্যবহার রোধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। আজ ৪টি আবাসিক ভবনে থাকা ৭টি প্রতিষ্ঠান সিলগালা করা হয় এবং ভবন মালিকদের নিকট থেকে অঙ্গীকার নামা নেওয়া হয়।

 

আজকের অভিযানে রাজউকের সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকগণ, গুলশান সোসাইটির কর্মকর্তাবৃন্দ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম সহযোগী সম্পাদক: আমিনুল ইসলাম (বাবু)

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১৯/২৬, রুপনগর আ/এ রুপনগর, ঢাকা–১২১৬ ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।