বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, সময়ঃ ১১:৪২


গাজা যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা শুরু হয়েছে। বিশেষ করে ইরাকে ইসরাইলের গোয়েন্দা সংস্থার কার্যালয়ে ইরানের হামলার পর সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। থেমে নেই লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজে হামলাও।

 

এমন পরিস্থিতিতে মঙ্গলবার জ্বালানি তেলের দাম বেড়েছে। বেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭৭ সেন্ট বা শূন্য দশমিক ৯৯ শতাংশ বেড়ে ৭৮ দশমিক ৯২ ডলারে দাঁড়িয়েছে। তাছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ১৪ ডলার হয়েছে। এর আগে ইরাকে ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের 'সদর দপ্তরে' ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এতে অন্তত চার জন নিহত হয়েছেন। একই সময় সিরিয়ায় বেশ কয়েকটি 'সন্ত্রাসী' লক্ষ্যবস্তুতেও আঘাত হেনেছে ইরান।

 

আইআরজিসি-এর বিবৃতি উল্লেখ করে ইরানি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে হামলা চালিয়ে 'একটি গুপ্তচর সদর দপ্তর' এবং 'ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি' ধ্বংস করা হয়েছে। তাছাড়া ইয়েমেনের দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি কার্গো জাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। তবে গিলব্রালটার ঈগল নামের ঐ জাহাজটিতে হামলার ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম সহযোগী সম্পাদক: আমিনুল ইসলাম (বাবু)

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১৯/২৬, রুপনগর আ/এ রুপনগর, ঢাকা–১২১৬ ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।