ভেজানো ছোলার গুনাগুণ

নিউজ ডেস্ক | /APARADHSUTRA.COM

প্রতিবেদন প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, সময়ঃ ১০:৪৭


স্বাস্থ্যকর স্ট্রিটফুডের তালিকায় ছোলা অবশ্যই গুরুত্বপূর্ণ। ভেজানো ছোলায় প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, সোডিয়ামের মতো পুষ্টিগুণ রয়েছে। রোজ খালি পেটে ভেজানো ছোলা খেলে শরীর সুস্থ থাকবে, ত্বকও ভালো থাকবে। এছাড়াও প্রতিদিন ভেজানো ছোলা খেলে যেসব উপকারিতা পাওয়া যায়:

 

হজমশক্তি উপকার হবে
কোনও খাবার খেলে সঠিকভাবে হজম না হলে ভেজানো ছোলা খেতে পারেন। ছোলা খেলে হজমশক্তি বাড়বে। ছোলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তাছাড়া পেটের ভেতর থাকা টক্সিন বের করে দেয়। হজমের যেকোনও সমস্যা থেকে মুক্তি দেয় ভেজানো ছোলা।

 

হার্টের সুস্বাস্থ্যে 
ভালো রাখতে রোজ ভেজানো ছোলা খেতে পারেন। ছোলায় প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম থাকে যা হৃদরোগের যেকোনোও ঝুঁকি কমাতে পারে। শুধু তাই নয়, ভেজানো ছোলা খেলে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমবে। সেই সঙ্গে হৃদরোগের ঝুঁকিও কমবে।

 

ওজন কমানোর ক্ষেত্রে
ভেজানো ছোলা ওজন কমাতে সাহায্য করে। কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এটি খেলে আপনার বেশি খিদে পাবে না, আর খিদে না পাওয়ার জন্য আপনাকে তেমন পরিমাণে খেতেও হবে না। যে কারণে ওজন নিয়ন্ত্রণে থাকবে।

 

রক্তে শর্করা নিয়ন্ত্রণ 
রোজ পানিতে ভেজানো ছোলা খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।  টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমবে।

 

চুল হবে সুন্দর
ভেজানো ছোলা খেলে চুল আরও উজ্জ্বল, ঘন হবে। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে। তাছাড়াও এতে থাকা ফাইবার, প্রোটিন চুল সুন্দর রাখতে ভূমিকা রাখে।


প্রকাশক ও সম্পাদক : মো. শফিউল আজম সহযোগী সম্পাদক: আমিনুল ইসলাম (বাবু)

রেজি : নং-ডিএ ৫০৩৪

বাণিজ্যিক কার্যালয় : ১৯/২৬, রুপনগর আ/এ রুপনগর, ঢাকা–১২১৬ ফোন : ০১৭৫৯-৯১৯৫২৮, ০১৬১২-১৬২৫৬৩, ইমেইল : shofiul.azam24@gmail.com

বার্তা বিভাগ : editor.aparadhsutro@gmail.com ফোন : ০১৬১২-১৬২৫৬৩, ০১৭১৬-৩৪০৮৬৩

© অপরাধ সূত্র ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।