Shafiul
অপরাধ সূত্র :
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি-এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও ঢাকা জেলার সভাপতি মো. আসাদুজ্জামানকে ঘিরে একটি সংগঠিত মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে—এমন অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন, কিছু ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনলাইন ফেসবুক পেজ ও কথিত টিভি চ্যানেলের নাম ভাঙিয়ে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে।
অফিস সংশ্লিষ্টদের দাবি, দনিয়া–মাতুয়াইল ভূমি অফিসে দায়িত্ব পালনের সময় মো. আসাদুজ্জামান নিয়মনীতি মেনে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে আসছেন। সরেজমিনে কয়েকজন সেবাগ্রহীতার সঙ্গে কথা বলে জানা যায়, তারা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ভূমি সেবা পেয়েছেন। দনিয়া কবরস্থান এলাকা থেকে আসা এক সেবাপ্রার্থী জানান, অফিসের ব্যবস্থাপনা ও আচরণে তিনি সন্তুষ্ট। রায়েরবাগ এলাকার আরেক নারী সেবাগ্রহীতা বলেন, তার কাজ দ্রুত সম্পন্ন হওয়ায় তিনি স্বস্তি পেয়েছেন।
স্থানীয়রা জানান, দনিয়া ও ডেমরা—পাশাপাশি দুটি ভূমি অফিস থাকায় এ অঞ্চলের মানুষ তুলনামূলকভাবে সহজে ভূমি সংক্রান্ত সেবা পাচ্ছেন। তবে সম্প্রতি কিছু ব্যক্তি দলবদ্ধভাবে অফিসে এসে অযথা চাপ সৃষ্টি করছেন, যা স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে এবং সাধারণ নাগরিকদের ভোগান্তির কারণ হচ্ছে।
ডেমরা ভূমি অফিসের নায়েব সঞ্জীবের বিরুদ্ধেও একইভাবে ভিত্তিহীন সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্টদের মতে, একটি স্বার্থান্বেষী চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে কয়েকজন কর্মকর্তার ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে।
সেবাগ্রহীতারা মনে করছেন, সরকারি দপ্তরে শৃঙ্খলা বজায় রাখা এবং মিথ্যা ও অপপ্রচার রোধে যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা চান, যেন সাধারণ মানুষ নির্বিঘ্নে ও নির্ভয়ে ভূমি সেবা গ্রহণ করতে পারেন।