Shafiul
অপরাধ সূত্র :
নিজস্ব প্রতিবেদক:
সাম্প্রতিক জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী বাস্তহারা দল।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান ও সাধারণ সম্পাদক শরীফ মোঃ ফেরদৌস আলম তুহিন বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে অর্জিত এ বিজয় গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। তারা উল্লেখ করেন, এই রায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দায়িত্ববোধ, জবাবদিহিতা ও উন্নয়নের অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।
নেতৃদ্বয় বলেন, জনগণের সুস্পষ্ট ম্যান্ডেট দেশের গণতন্ত্রকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে এবং ন্যায়বিচার, সুশাসন, অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক বিকাশ ও বাকস্বাধীনতা নিশ্চিত করার পথকে প্রশস্ত করবে। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্ব জাতীয় ঐক্য সুসংহত করে আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করবে।
বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক সহযোগিতার মাধ্যমে দেশের সার্বিক কল্যাণে কাজ করে যাবে বাস্তহারা দল। জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি শান্তি, স্থিতিশীলতা ও টেকসই সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার আহ্বানও জানানো হয়।
শেষে আবারও বিএনপিকে অভিনন্দন জানিয়ে দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি কামনা করা হয়।