আওয়ামী দোসর ফায়েজুর রহমান লিটন এখন শ্রমিক দলের নেতা
নিউজ ডেস্ক | APARADHSUTRA.COM
প্রতিবেদন প্রকাশ: ২০ সেপ্টেম্বার ২০২৬, সময়ঃ ১১:৩৩
বিশেষ প্রতিনিধি:
রাজধানীর উত্তর খান থানার আওয়ামী লীগের সদস্য কাচকুরা বরিশাল কলোনির ফজলুর রহমানের ছেলে ফায়েজুর রহমান লিটন এখন থানা শ্রমিক দলের নেতা। দুর্নীতির দায়ে চাকরিচ্যুত উত্তর খান ইউনিয়ন পরিষদের অফিস সহকারী বিগত আওয়ামী সরকারের আমলে থানা কমিটির সদস্য হয়ে কাচকুরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আবাসিক এলাকায় অনুমোদনহীন মশার কয়েল ও হারপিক তৈরির অবৈধ ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে স্থানীয় "মসজিদুল মাহমুদ" মসজিদের তিন লক্ষ টাকা আত্মসাতের প্রত্যক্ষ অভিযোগ পাওয়া গেলেও স্থানীয় ৩০ জন এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দায়ের করে আওয়ামী প্রভাব খাটিয়ে। স্বৈরাচার আওয়ামী সরকারের পতনের কিছু দিন পর খোলস পাল্টে অর্থের বিনিময়ে উত্তর খান থানা শ্রমিক দলের কতিপয় নেতার হাত ধরে শ্রমিক দলে জায়গা করে নেয় এবং স্থানীয় বিএনপি এমপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা করে বিভিন্ন বিএনপির প্রোগ্রামে অংশগ্রহণ করে শ্রমিক দলে জায়গা করে নেয়। তার অত্যাচরে এলাকাবাসী অতিষ্ঠ। গত ১৩ সেপ্টেম্বর ফায়েজুর তাঁর প্রতিবেশী মুজাহার মোল্লা (৭৫) ও তাহার স্ত্রী ইয়াসমিন আরা(৬০)-কে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এমন অনেক অত্যাচারের নজির থাকা সত্বেও কেহ মুখ খুলতে সাহস পায় না ফায়েজুরের বিরুদ্ধে। এই সন্ত্রাসী কিভাবে গণমানুষের দল বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের অন্তর্ভুক্ত থাকতে পারে এটাই এলাকাবাসীর প্রশ্ন। এলাকাবাসী সন্ত্রাসী আওয়ামী দোসর ফায়েজুর রহমান লিটনের অত্যাচার থেকে মুক্তি পেতে প্রশাসনিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেছেন।
© অপরাধ সূত্র ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত।